৮ ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের নেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮ ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের নেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের থেকে কয়েকজনকে নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় যাবেন ৬২ জন। আগামী ৮ ডিসেম্বর থেকে এদের নেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরোর সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা নাগরিকদের নেবে, তবে, কতজন নেবে, সে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি।