৭ মাসে কোরআন মুখস্থ করেছে সাত বছরের মাইদা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ মাসে কোরআন মুখস্থ করেছে সাত বছরের মাইদা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র কোরআনের হাফেজ হতে যেখানে স্বাভাবিকভাবে তিন-চার বছরের প্রয়োজন হয় সেখানে মাত্র সাত মাসে পবিত্র এই গ্রন্থ মুখস্থ করেছে শিশু জান্নাতুল মাওয়া মাইদা। তার বয়স সাত বছর।

মাইদা চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার পাঠানপুর মহিউস সুন্নাহ ইসলামিক মাদরাসার বালিকা শাখার শিক্ষার্থী।

মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মহিউদ্দিন বলেন, সাত বছর বয়সী জান্নাতুল মাওয়া মাইদা মাত্র সাত মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দীনের ইলম অর্জন করে ইসলামের সেবা করার তাওফিক দেন।

মেয়ের এই কৃতিত্বে অনেক খুশি বাবা হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, মাইদা খুবই অল্প সময়ে কোরআন হিফজ সম্পন্ন করেছে। বাবা হিসেবে আমি মহান আল্লাহর কাছে শোকর জানাই। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষ ও মাইদার শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।