৪০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট - জনবার্তা
ঢাকা, , |

৪০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট

জনবার্তা প্রতিবেদন
জুন ২২, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুলাই।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যা: ৪০০টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বেসিক ইংরেজি, দ্রুত টাইপিংসহ কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা (মহাখালী)

বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ১৩ জুলাই, ২০২৪ পর্যন্ত।