যমুনা ব্যাংকে চাকরির সুযোগ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ

জনবার্তা প্রতিবেদন
জুন ২০, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের কল সেন্টারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কল সেন্টার সুপারভাইজার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : মাস্টার্স পাস হতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে।

পদের নাম : কল সেন্টার অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস পাস। তবে একাডেমিক পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক, টেলকো কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন, ২০২২।