মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. ইব্রাহিম সালেহ’র নেতৃত্বে তাবলীগ জামায়াতের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার বিকেলে ৪টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে আগত প্রতিনিধি দল পুলিশ কমিশনার ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। আগামী ফেব্র“য়ারি মাসের ৯, ১০ ও ১১ তারিখ অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে খুলনা মহানগরীর হতে প্রতিনিধি প্রেরণ এবং ২৯ ফেব্র“য়ারি ১ ও ২ মার্চ অনুষ্ঠিতব্য খুলনা জেলা ইজতেমায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেন।
পুলিশ কমিশনার আগত প্রতিনিধি দলকে খুলনা জেলার ইজতেমায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত কমিশনার (এডমিন এন্ড অপারেশন) সরদার রকিবুল ইসলাম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আব্দুল আজিজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম হোসাইন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ বশির আহম্মেদ এবং তাবলীগ মার্কাজ মসজিদ খুলনার মাওলানা মুহাম্মদউলাহ উপস্থিত ছিলেন।

