২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করল হেফাজত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করল হেফাজত

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৩ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকায় আগামী ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দিদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা করে হেফাজত।

বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া বিবৃতিতে শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।