সুনামগঞ্জে বন্যার স্রোতে নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বন্যার স্রোতে নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
জুন ২০, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার স্রোতে নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১০টায় দোয়ারাবাজারের আমবাড়ি এলাকা থেকে পুলিশ সদস্য আবুল কাশেমের মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন আবুল কাশেম, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামে।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দোয়ারাবাজারে এক আত্মীয়ের জানাজা শেষে, রাত ১০টার সময় মোটরসাইকেলে করে সিলেট যাচ্ছিলেন পুলিশ সদস্য আবুল কাশেম।

পথে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের মান্নারগাওঁ এলাকার কাছে বন্যার প্রবল স্রোতে ভেসে যান তিনি। পরে রোববার রাত দশটায় আমবাড়ি বাজার এলাকার একটি হাওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।