হরিণের মাংস পাচারকালে গ্রেফতার ২ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরিণের মাংস পাচারকালে গ্রেফতার ২

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় বাগেরহাটের রামপাল থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেল। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে রামপাল থানায়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, সুন্দরবনের হরিণ হত্যা করে মাংস পাচারের সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকা থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংসসহ সওকত আলী সরদার (৩৭) ও শেখ হেকমত আলীকে (৩৯) আটক করে রামপাল থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহ্যত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক সওকত সরদার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের হাসমত সরদারের ছেলে ও হেকমত আলী রামপালের চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রামপাল থানায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী রামপাল থানার এস আই শ্রী রাশ কুন্ড জানান, আটক আসামিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।