সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। ওমরাহ পালন শেষে সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে কাতারে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে ঘটেছে বলে জানা গেছে। এ সময় তাদের সঙ্গে থাকা মুছা মিয়া নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।

তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন।

নিহতদের মরদেহ সৌদি আরবের আল হাসা হুফুফ কিং ফাহাদ হসপিটালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।