সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
সেনাকুঞ্জে পৌঁছলে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, বিমান বাহিনী প্রধান।
খালেদা জিয়ার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন।
