সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৭, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ধানমণ্ডি থানার এপ্রিল মাসে দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়েছে। বিষয়টি এমন নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ।

আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপির পক্ষ মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ডিএমপি বলছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মহানগর পুলিশের নজরে এসেছে।

ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এমতাবস্থায়, এ বিষয়ে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

প্রকৃতপক্ষে আজিজুর রহমানকে যে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে হয়েছে। আর তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা।