সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ

জনবার্তা প্রতিবেদন
জুন ৬, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনির বড় চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় চালান হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে এসব চিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ জানান, এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।