সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে চাপা পড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, টিলা ধসে প্রথমে ৭ জন মাটি চাপা পড়েন। এর মধ্যে ৪ জনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের পাঁচজন চাপা পড়ে। এর মধ্যে এক পরিবারের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
।
