সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অফিসার পদে আবেদন করুন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অফিসার পদে আবেদন করুন

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৬, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি প্রোডাক্ট মার্কেটিং অফিসার টু সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল (১৫ জানুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক লিমিটেড

পদের নাম: ট্রেইনি প্রোডাক্ট মার্কেটিং অফিসার টু সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং অফিসার

বিভাগ: এসএমই লিয়াবিলিটি, স্মল বিজনেসদ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজ ও ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৪