সিআইডি প্রধান হলেন গাজী জসীম - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

সোমবার (১৭ মার্চ) ফেসবুকে সিআইডির পেজ থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, রোববার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।