সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের কারামুক্তিতে বাধা নেই - জনবার্তা
NA 1
ঢাকা, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের কারামুক্তিতে বাধা নেই

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে সব মামলায় জামিন পাওয়ায় আলতাফ হোসেনের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আনিসুর রহমান।

গত বছরের ২৮ অক্টোবরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা মডেল থানায় চারটি মামলা হয়।

গত ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার উপপরিদর্শক আবু আনছার। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আলতাফ হোসেনের আইনজীবী।

NA 3