সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের - জনবার্তা
ঢাকা, , |

সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৬, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

দেশে ফিরে পাঁচ দিনের জেল জীবন শেষে রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

সাত দফা দাবি উত্থাপন করে মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশ হাজারো ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল।

তিনি বলেন, আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।