সর্বাত্মক অবরোধ পালনে খুলনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সর্বাত্মক অবরোধ পালনে খুলনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

মহাসমাবেশে বাধা প্রদান, অবৈধ সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ৩১ অক্টোবর (মঙ্গলবার) অবরোধের প্রথম দিনে খুলনায় অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সেক্রেটারি ছাত্রনেতা মিলন হোসেন, হরিণটানা থানা জামায়াত নেতা এডভোকেট ব ম মনিরুল ইসলাম, ছাত্রশিবির নেতা আদনানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, আজকের অবরোধ বিনা ভোটের সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ; আজকের অবরোধ আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেলারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করার অবরোধ, আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ, সর্বোপরি দুর্নীতিবাজ, খুনী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিক্ষুদ্ধ জনতার সর্বাত্মক অবরোধ। এই কঠোর অবরোধের মাধ্যমেই ফ্যাসীবাদী, স্বৈরাচারী ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দিয়ে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান। অন্যথায় তাদের পরিণতি শুভ হবে না। তা উপলব্ধি করতে পেরেই গণবিচ্ছিন্ন সরকার জনগণের উপর পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ দিয়ে জনতার যৌক্তিক আন্দোলন কোন ভাবেই দমন করা যাবে না বরং বীর জনতা সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই স্বৈরাচারি সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।