সড়কে চাপ থাকলেও যানজট নেই: কাদের - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়কে চাপ থাকলেও যানজট নেই: কাদের

জনবার্তা প্রতিবেদন
জুন ১৪, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্মরণকালের সেরা সড়ক শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। সড়কে চাপ আছে যানজট নেই। তবে, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন।

শুক্রবার (১৪ জুন) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাজেটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বাজেট নিয়ে আলোচনা-সমালোচনা আছে। দীর্ঘ চিন্তা ভাবনার পর এ বাজেট করা হয়েছে। মূল্যস্ফীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশেও মূল্যস্ফীতি রয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বিএনপি চেয়ারম্যান থেকে আগাগোড়ায় সবাই দুর্নীতিবাজ। বিএনপির আমলে দুর্নীতির বিচারের নজির নেই, সৎ সাহসও ছিল না। শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিচারের সৎ সাহস রাখেন, প্রমাণিত।

কাদের বলেন, ফখরুল নিজেই স্বাধীন নেই। তারেকের স্বার্থেই ফখরুলকে সংসদ থেকে বাইরে রেখেছে। তারেকের অনুপস্থিতিতে কাউকে নেতা হতে দেবে না, ফখরুল নিজেও অনুধাবন করেন।

তিনি বলেন, বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তারা বিচার মানেন না। তারেক সাজাপ্রাপ্ত তাকে সাজা ভোগ করাতে হবে, ভালো মানুষ সাজানোর কোনো পথ নেই। আইন অমান্য করে কেনো তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে এমন উত্তরও ফখরুলকে দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তাদের গঠনতন্ত্র অনুযায়ী দুর্নীতিবাজ কেউ নেতা হতে পারবে না। অথচ তারা নেতা বানিয়েছে। গণতন্ত্রের নামে বর্ণচোরারা যতদিন থাকবে ততদিনই এদেশের স্বাধীনতা গণতন্ত্রের মূল্যবোধ ধ্বংস হবে।

তিনি বলেন, এদেশকে ধ্বংসের হাত থেকে শেখ হাসিনাই তুলে এনেছে। গত ১৫ বছর আগের এদেশের অর্থনীতি কেমন ছিল দেখলে বোঝা যাবে এদেশের কেমন পরিবর্তন হয়েছে।