শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নামে মামলা হয়েছে।

সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলা আরও অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।