লাবণী পয়েন্টে ভেসেছিল নারী-পুরুষের মরদেহ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাবণী পয়েন্টে ভেসেছিল নারী-পুরুষের মরদেহ

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সাগরে ভাসমান একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

আজ রবিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় ভাসমান মরদেহ দুটি লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের ব্যাপারে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। যদি পর্যটক হয়ে থাকে তাহলে তারা কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে, কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করছি। অন্য কোনো স্থান থেকেও মরদেহগুলো ভেসে আসতে পারে।

তিনি আরও বলেন, মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।