লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৫, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে তুহিন (৪), ফারাবি (২) ও সাদ্দাম (২) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার শাকচর, চররুহিতা ও ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তুহিন চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের ছেলে, ফারাবি শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের ছেলে ও সাদ্দাম তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পৃথক এলাকা থেকে তিনটি শিশুকে নিয়ে আসা হয়েছে। সবাই পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তবে হাসপাতাল আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আমরা কাউকেই জীবিত অবস্থায় পাইনি। স্বজনরা মৃত শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।