রূপসায় বাসে আগুন : হেলাল-বাপ্পীসহ বিএনপি’র ২৫ নেতার নামে মামলা - জনবার্তা
ঢাকা, , |

রূপসায় বাসে আগুন : হেলাল-বাপ্পীসহ বিএনপি’র ২৫ নেতার নামে মামলা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৭, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা উপজেলায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ২৫ নেতার নামে মামলা করেছে পুলিশ।

সোমবার রূপসা থানার এস আই শেখ ফরিদ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

রূপসা থানার ওসি মোঃ শাহীন বলেন, বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও বাসটি ভস্মীভূত হয়ে যায়।