রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের চারতলা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারীকর্মীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত রাশিয়ান নাগরিকের নাম পশতারুক সেনিয়া (৪০)। তিনি রুপপুর প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।

এদিকে ঘটনার কিছু সময় পর গ্রীনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

সকালে গ্রীনসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদসহ রূপপুর ফাঁড়ির সদস্যরা।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।