রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার - জনবার্তা
ঢাকা, , |

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘স্পিকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় কমিশন সভার আহ্বান করা হয়েছে। সেখানে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে।’

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সিইসি এ কথা জানান। এদিন দুপুর ২টায় স্পিকারের সাথে বৈঠক করতে সংসদে যান সিইসি।