রামপালে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামপালে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৭, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, মাদক কারবারি ও ওয়ারেন্টিভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আজ সোমবার (৭ আগষ্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার চাঁদপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আজিজুল হক মোল্লা, ওয়ারেন্টিভুক্ত আসামি খেজুমহল গ্রামের জান উদ্দিন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার ও ফারুক হাওলাদারের ছেলে ছবদার হাওলাদার, কাস্টবাড়িয়া গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে আফছার উদ্দিন এবং মাদকসহ শ্রীরম্ভা গ্রামের মান্নান গাজী ছেলে মুজাহিদ গাজী (৪০)।

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, যেকোনো মূল্যে রামপালকে মাদক মুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এছাড়াও প্রতিদিনের রুটিন ওয়ার্কে দণ্ডপ্রাপ্তসহ ওয়ারেন্টি আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।