রাজশাহীর সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

রাজশাহীর সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে এলিট ফোর্সটি।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য জানান।

ইমরান খান জানান, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।