যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি: খালেদা জিয়া - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি: খালেদা জিয়া

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনার মধ্যে অর্ধযুগেরও বেশি সময় পর বর্ধিত সভা করছে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি।

ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সকলকে কাজ করার আহ্বানও জানান তিনি।