যশোরে নাশকতার মামলায় বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নি গ্রেফতার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নাশকতার মামলায় বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নি গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবিরা সুলতানা মুন্নিকে (৪৭) গ্রেফতার করেছে যশোরের র‌্যাব-৬। তিনি যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী এবং ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মুন্নি ঝিকরগাছা পৌর এলাকার ছে মহল্লার প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী। নাজমুল ইসলাম ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে আরও দুটি মামলা রয়েছে।

রবিবার (৫ নভেম্বর) ভোরে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৩১ অক্টোবর সাবিরা সুলতানা মুন্নির নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতিকারী নাশকতা সৃষ্টির উদ্দেশে ঝিকরগাছার কীর্ত্তিপুর তিন রাস্তার মোড়ে ট্রাক টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটান। এই অপরাধে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়।

তিনি আরও জানান, র‌্যাব-৬ যশোর গোপন সংবাদে জানতে পারে, এই নেত্রী যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপনে আছেন। এরপর র‌্যাব-৬ যশোরের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রাত ২টার দিকে তাকে গ্রেফতার করে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।