মোংলায় হত্যা মামলার আসামী ও আ.লীগের নেতাকর্মীসহ আটক ৮, অস্ত্র ও গুলি উদ্ধার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় হত্যা মামলার আসামী ও আ.লীগের নেতাকর্মীসহ আটক ৮, অস্ত্র ও গুলি উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অপারেশন ডেভিল হান্ট’র মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া হত্যা মামলার দুই পলাতক আসামীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পৌর শহর ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালানো হয়। এসময় মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রাম এলাকায় থেকে সাবেক মোংলা পোর্ট পৌর প্যানের মেয়র ও পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক মোঃ শফিকুর রহমান (৭০), বুড়িরডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায় (৬৬), চাঁদপাই ইউনিয়নের সাবকে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩) ও আ.লীগ নেতা মোঃ ডালিম (৫২) কে আটক করা হয়। এসময় ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

অপরদিকে মঙ্গলবার রাতে মোংলা পৌর শহরের কুমারখালী ও মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মেঠ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, মোঃ সাইফুল শেখ এবং আরো দুই জন হত্যা মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে।

মোংলা থানার ওসি মো: আনিসুর রহমান বলেন, মোংলা কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্ময় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা আওয়ামীলীগের সময় বিভিন্ন অপরাধ মুলক কার্যকলাপের সাথে জড়িত বলে আটক করা হয়েছে। যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় মোংলা থানার এ কর্মকর্তা।