মাদক সেবনে অভিযোগ, খুবি’র ৪ শিক্ষার্থী বহিষ্কার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনে অভিযোগ, খুবি’র ৪ শিক্ষার্থী বহিষ্কার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে তিন টার্মের (সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসে (ছাত্রাবাস) অভিযান চালিয়ে ওই চার ছাত্রকে মাদক সেবনের প্রস্তুতি নেয়ার সময় হাতে নাতে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় ওই চার ছাত্রকে বহিষ্কারের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অভিভাবকদের জরুরি ভাবে তলব ও আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জবাব সন্তোষজনক না হলে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হবে।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা ওই বিশ্ববিদ্যালয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তবে ওই ছাত্রদের ভবিষ্যৎ বিবেচনায় তাদের নাম প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরিফুল হাসান জানান, বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের সামনের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওই চার ছাত্রকে মাদক সেবনের প্রস্তুতির সময় হাতেনাতে আটক করা হয়। পরে বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় তাদের সবাইকে তিন টার্মের জন্য সাময়িক বহিষ্কার, ১০ হাজার টাকা জরিমানা, অভিভাবকদের জরুরিভাবে তলব এবং আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে।