মাঠ পড়েছিল বৃদ্ধের মাথা থেঁতলানো মরদেহ - জনবার্তা
ঢাকা, , |

মাঠ পড়েছিল বৃদ্ধের মাথা থেঁতলানো মরদেহ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৭, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে খেরেজ আলী ফকির (৬৭) নামের এক বৃদ্ধের মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

নিহত খেরেজ আলী ফকির দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শুক্রবার খেরেজ আলীর একমাত্র ছেলে আনারুল ইসলাম বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছে দিতে খেরেজ আলীর পরিবারের সবাই মিলে ঢাকায় যান। তাই তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে গভীর রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।

এবিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।