মাগুরার ইছামতি বিলে মিলল ২ ভাইয়ের গলাকাটা লাশ - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার ইছামতি বিলে মিলল ২ ভাইয়ের গলাকাটা লাশ

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মাগুরার মহম্মদপুরে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামে ২ ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে।

রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।

সবুজ ও হৃদয় উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল রাতে ২ ভাইকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের লাশ দেখতে পায়।

এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি এবং মাগুরার পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ঘটনাস্থলে রওনা হয়েছেন।