ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
জুন ১, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) দুপুর ও বিকেলে জেলার গফরগাঁও, নান্দাইল ও ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন – গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের কারি মো. হযরত আলীর ছেলে সোহাগ মিয়া (৩২), নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে মো. সাইদুল হক (১২) ও ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮)।

এর মধ্যে সোহাগ মিয়া কৃষিকাজসহ গরু লালনপালন করতেন ও শফিকুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আনোয়ার হোসেন ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।