ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৮, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যায়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

দেখা যায়, সকালে সড়কের ওপর অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে শুরু করলে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষার্থীর ছত্রভঙ্গ হয়ে মেরুল বাড্ডা, আফতাবনগর ও হাতির ঝিলের দিকে ছুটে যায়।

সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে অবস্থান নিয়েছে।

গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।

এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়।