বেনজীরের বিরুদ্ধে শিগগিরই মামলা : দুদক আইনজীবী - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনজীরের বিরুদ্ধে শিগগিরই মামলা : দুদক আইনজীবী

জনবার্তা প্রতিবেদন
জুন ১৩, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

আদালতের নির্দেশে তিন দফায় প্রায় সাতশ’ বিঘা জমি ও অসংখ্য ফ্ল্যাট এবং প্লট জব্দ হয়েছে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের। যা দেখে হতভম্ব খোদ সরকারের বিভিন্ন মহলে। তবে এত সম্পত্তির হদিস মেলার পরও এখনো পর্যন্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে হয়নি কোনো মামলা।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। শিগগিরই মামলা করা হবে।

সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে ‘ভয়ংকর’ বলছেন দুদকের এই আইনজীবী। তিনি জানান, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেনজীর।

সাবেক এই আইজিপি স্বপরিবারে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছে বলে জানা গেছে।