বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৩ জন নিহত: স্বাস্থ্যমন্ত্রী - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৩ জন নিহত: স্বাস্থ্যমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১, ২০২৪ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে বাড়লে লাশের সারি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সামন্ত লাল সেন বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৩৩ জন এবং পার্শ্ববর্তী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন। জরুরি বিভাগ ও বার্ন ইনস্টিটিউট মিলিয়ে এখন পর্যন্ত আহত ২২ জন চিকিৎসাধীন আছেন। আহতদের অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল সেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি, যারা সুস্থ আছেন, তাঁদের যেন আমরা সুস্থ করে তুলতে পারি।’

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, পুরো ভবনের প্রতিটি তলায় অনেকগুলো রেস্টুরেন্ট ছিল এবং ভবনে প্রচুর পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল। ফলে আগুন লাগার পর তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আটকেপড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস সর্বাত্মকভাবে কাজ করেছে ও এখনো তল্লাশি চালাচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন, হতাহতরা আগুনে দগ্ধ হননি, তাদের শরীরে পোড়া দাগ নেই। কিন্তু প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাস নিতে না পেরে তারা আক্রান্ত হয়েছেন। ভবনে একটিমাত্র সিড়ি। আগুন লাগার পর মানুষ ভবন থেকে নেমে আসতে পারেননি। আগুন নিয়ন্ত্রণের পর আমরা আবারও তল্লাশি করছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি ঘটনা করব, তদন্ত হলে আগুনের কারণসহ বিস্তারিত জানা যাবে।

মুক্তা দাস নামের এক নারী বলেন, সন্ধ্যা ৭টার দিকে তাঁর খালাতো বোন পরিবার নিয়ে ভবনের তৃতীয় তলায় কেএফসিতে এসেছিলেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন বন্ধ রয়েছে। খালাতো বোন ও ভাগনি নিখোঁজ রয়েছেন।

মুক্তা দাসের মতো এমন অনেকেই স্বজনদের খোঁজে বহুতল ভবনের নিচে ভিড় করছেন। অনেকে ছবি হাতে স্বজনদের খুঁজছেন।

NA 3