বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস - জনবার্তা
ঢাকা, , |

বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৩০, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সব সরকারি অফিস স্বাভাবিক সময়সূচী অনুযায়ী চলবে। অর্থাৎ বুধবার থেকে ছুটির দিন বাদে প্রতিদিন সরকারি অফিস শুরু হবে সকাল ৯টায়। আর অফিসের সময় শেষ হবে বিকেল ৫টায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার (৩০ জুলাই) এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে শুরু হয়। তবে, অফিস শেষ হয় বিকাল ৩টায়। এই নিয়মে মঙ্গলবার পর্যন্ত চলেছে।

সহিংসতা ও বিভিন্ন কারণে গত সপ্তাহের রোব, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বুধ ও বৃহস্পতিবার খুলে দেওয়া হয় অফিস। তবে অফিস শুরু হয়েছিল বেলা ১১টা থেকে। শেষ হয় বিকাল ৩টায়।