ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভূত হয়।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, দিবাগত রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে ৩ দশমিক ৪ মাত্রার এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে। এই ভূমিকম্পটি বাংলাদেশের অভ্যন্তরে তেমন অনুভূত হয়নি। এ ধরনের ভূমিকম্প প্রায় হয়ে থাকে যা প্রজ্ঞাপন করা হয় না।

এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূকম্পনে ভবনের অংশ ধসে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েকশ মানুষ।

পরদিন আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়। তবে এদিন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রাও ছিল কম।