বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বাসায় ফিরবেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানের বাসায় ফিরোজায় ফেরার কথা রয়েছে বিএনপি প্রধানের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। তিনি জানান, বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা করার কথা রয়েছে।

গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত বছর লিভার সিরোসিসে আক্রান্ত হন বিএনপির চেয়ারপারসন। এরপর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ওই বছরের ২৭ অক্টোবর তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে টানা চিকিৎসা নিতে হয়েছিল। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ‍হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।