বাগেরহাটে জাল টাকা ক্রয় বিক্রয়ের অভিযোগে দুই যুবক আটক - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাল টাকা ক্রয় বিক্রয়ের অভিযোগে দুই যুবক আটক

জনবার্তা প্রতিবেদন
মে ৫, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে জাল টাকা ক্রয় বিক্রয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর এলাকার একটি বালি ও সিমেন্টের দোকানের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ টাকার ৫৫টি মোট ২৭,৫০০ টাকা ও ৮৪টি ১০০ টাকা মোট ৮,৪০০ জাল নোট জব্দ করা হয়।

আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঝাপা গ্রামের দেবরঞ্জন গাইনের ছেলে উত্তম গাইন (৩০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ (২৪)।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, বাগেরহাটে জাল টাকা ক্রয় বিক্রয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়। এঘটনায় বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।