‘বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে : আশা জার্মান রাষ্ট্রদূতের - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে : আশা জার্মান রাষ্ট্রদূতের

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৬, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

জার্মান রাষ্ট্রদূত রুদিগার লজ আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে।

আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত রুদিগার লজ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি নারী-পুরুষ নির্বিশেষে দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাশাপাশি বিদেশে বসবাসরত অনেক ভোটারের অংশগ্রহণকেও বোঝান।

জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন মৃত্যদণ্ডের বিপক্ষে জানিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রেও তাদের অবস্থান একই।

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে রুডিগার লোটজ বলেন, জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়ার চলমান থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে অঙ্গীকারাবদ্ধ। যা নির্বাচনের পরেও চলমান থাকা দরকার।

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে পদক্ষেপের ওপর আস্থা রাখছে জার্মানি। ২০২৬ সালের সবচেয়ে বড় ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশা করছে জার্মানি।

এসময় রোহিঙ্গা ইস্যুতে জার্মানি বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি।

স্টুডেন্ট ভিসা নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ভুয়া তথ্য বা সঠিকভাবে আবেদন না করা। যা ভিসা দেয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদনের আহ্বান জানান তিনি।