জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ‘ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ নভেম্বর।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
বিভাগের নাম: ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, সেক্টর-বি
পদের নাম: ডেপুটি ম্যানেজার
পদ সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: সিএ (সিসি)/বিবিএ অ্যান্ড এমবিএ/এমপিএ/এমপিএফ/ইএমবিএ
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বনিম্ন ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ৩ নভেম্বর, ২০২৩
