বরেণ্য আলেমেদ্বীন মুনাওয়ার হুসাইন মাদানীর ইন্তেকাল, আজ জানাজা - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরেণ্য আলেমেদ্বীন মুনাওয়ার হুসাইন মাদানীর ইন্তেকাল, আজ জানাজা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

প্রখ্যাত আলেমেদ্বীন, সৌদি মুবালি­গ, অগণিত আলেমের ওস্তাদ, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন মাদানী (৭৫) গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনহ অসংখ্য ছাত্র ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। আজ জুম্মাবাদ সকাল ৯টায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জুমাবাদ বাগেহাটের মোরেলগঞ্জের ওলামাগঞ্জ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন দেয়ার কথা রয়েছে।

বিএনপি : প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন মাদানীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে গতকাল বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিতে বলা হয়েছে, মাওলানা মুনাওয়ার হুসাইন মাদানী ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং দেশ-বিদেশে শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীর প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতারা।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

জামায়াতে ইসলামী : অনুরুপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুর খালেক, খুলনা অঞ্চল সহকারী মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরওয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এ্যাড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গওসুল আযম হাদী, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, নায়েবে আমীর এড. শেখ আব্দুল ওয়াদুদ ও সেক্রেটারি শেখ মোঃ ইউনুচ।