বধ্যভূমিতে চব্বিশের অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এনসিপির - জনবার্তা
ঢাকা, , |

বধ্যভূমিতে চব্বিশের অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এনসিপির

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৪, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেছেন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এসময় তারা দোয়া ও মোনাজাত করেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রায়েরবাজার বধ্যভূমিতে উপস্থিত হন।

এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। আর এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।

জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।