বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, বৃষ্টিপাতের সম্ভাবনা - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, বৃষ্টিপাতের সম্ভাবনা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১১, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণপূর্ব এবং দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—সারা দেশে আজ (১১ নভেম্বর) রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।