ফুডপান্ডায় নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ২ দিন ছুটি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুডপান্ডায় নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ২ দিন ছুটি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট বিভাগ স্পেশালিস্ট পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ জানুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড

পদের নাম: স্পেশালিস্ট

বিভাগ: ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ই-কমার্স, আধুনিক বাণিজ্য বিষয়ে জ্ঞান, এমএস এক্সেলে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪