বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল ভরে টাকা দিতে না পেরে ১৩ বছরের কিশোরী প্রেমিকাকে জিম্মা রেখে পালিয়েছে নাজমুল ইসলাম সজিব (১৮) নামে এক প্রেমিক।
বুধবার (২৬ জুন) বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী কিশোরীর বাবা রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রামপাল থানার ওসি সোমেন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাববুনিয়া গ্রামের আসাদুজ্জামানের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে বুধবার (২৬ জুন) স্কুলব্যাগ সঙ্গে নিয়ে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায়। ওই দিন দুপুর ১২টার সময় বিদ্যালয়ের সামনে পেনসিল কেনার জন্য দোকানে যায়। এ সময় বাছাড়েরহুলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম সজিব (১৮) ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ও ফুসলিয়ে সঙ্গে বেড়াতে যেতে বলে। এতে ওই কিশোরী বখাটে প্রেমিক সজীবের সঙ্গে ভাড়া করা মোটরসাইকেলে বেড়াতে যায়। ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। এরপরে বখাটে নাজমুল স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল নেয়। এ সময় টাকা দিতে না পারায় টাকার বদলে ওই ছাত্রীকে জিম্মা রেখে পালিয়ে যায় বখাটে সজিব।
দুপুর গড়িয়ে বিকেল হলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় তার বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা স্কুলে খোঁজ নেন। সেখান থেকে জানানো হয় তার মেয়ে স্কুল ব্যাগ রেখে বাইরে গিয়ে আর ফেরেনি। পরে খুঁজতে গিয়ে ওই ফিলিং স্টেশনে তাকে পাওয়া যায়। সেখানে তাকে নিতে গেলে তারা তেলের মূল্য পরিশোধ করলে কিশোরীকে ফেরৎ পাবে বলে জানানো হয়। পরে টাকা দিয়ে কিশোরীকে ছাড়িয়ে নিয়ে।
