পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার: পরিবেশ উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার: পরিবেশ উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৭, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন স্থানে আগুন দেওয়া হচ্ছে, প্রাণহানি ঘটছে-সেটা নিয়েই আমাদের উদ্বেগ।

তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ওরা যা চেষ্টা করছে, সেই পর্যায়ে যেতে পারবে না।