পবিত্র আখেরি চাহার শোম্বা আজ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

মুসলিম বিশ্বের জন্য আজকের দিন তাৎপর্যবহ। আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। সফর মাসের শেষ বুধবার মহানবী (সঃ) রোগমুক্তি পেয়েছিলেন। তাই মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসাবে এই দিনটি পালিত হয়। পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে আজ বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

আখেরি চাহার শোম্বা মূলতঃ আরবি ও ফার্সি পরিভাষা। আরবি শব্দ আখেরি অর্থ শেষ। চাহার শোম্বা ফার্সি যার অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবার মুহাম্মদ (সাঃ)-এর সাময়িক সুস্থতাকে স্মরণ করে মুসলমানরা যে ইবাদত করেন, তাই আখেরি চাহার শোম্বা।

২৩ হিজরির শুরুতে রাসূলুল­াহ (সাঃ) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজে ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার মহানবী (সাঃ) সুস্থ হয়ে ওঠেন। আজ বুধবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে ঐচ্ছিক ছুটি।